1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মুসলিম স্মৃতি ক্রিকেটে ইন্ডিপেনডেন্স’২৪ চ্যাম্পিয়ন - BoguraPost
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি বগুড়ায় ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতা শুরু প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার ত্রি বার্ষিক সভা ও কমিটি নির্বাচন প্রথমবারের মতো ভারত থেকে আনা হচ্ছে ইলিশ মাছ সংসদে কিছু করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হয়েছি : বগুড়ায় জামায়াত আমির 

বগুড়ায় মুসলিম স্মৃতি ক্রিকেটে ইন্ডিপেনডেন্স’২৪ চ্যাম্পিয়ন

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৭২ বার
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 40;

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া এক্স ক্রিকেটার্স এর উদ্যোগে মরহুম ক্রিকেট কোচ মুসলিম উদ্দিন স্মরণে আয়োজিত প্রথম মুসলিম স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে ইন্ডেিপনডেন্স’২৪ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ওয়ারনিস ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা অর্জন করে।

সোমবার শহীদ চান্দু ষ্টেডিয়ামে টসে জিতে ইন্ডপেনডেন্স’২৪ প্রতিপক্ষ ওয়ারনিস ওয়ারিয়র্সকে ব্যাট করতে পাঠায়। দলীয় ৫ রানে ১ম এবং ২৭ রানে ২য় উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ওয়ারিয়র্স। এরপর রাফি এবং জাকিরুল দলকে কিছুটা স্বস্তি এনে দেয়। কিন্তু দলীয় ৫৭ রানে পরপর দুটি এবং ৬১ রানে আরেকটি উইকেটের পতন ঘটলে চরম বিপাকে পড়ে যায় তারা। দলের বিপদ মুহুর্তে সোহেল এবং ফাহিমের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ওয়ারিয়র্স।

দলের হয়ে ফাহিম সর্বোচ্চ ৩৮, রাফি ৩৬ এবং সোহেল অপরাজিত ৩২ রান করেন। ইনডিপেনডেন্স’২৪ এর পক্ষে রকি ৩টি, আবির ২টি এবং জীবন ও পরান ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে ওপেনার পরান এবং অলরাউন্ডার জীবনের ঝড়ো ব্যাটিংয়ে ১০ বল বাঁকি থাকতেই ম্যাচ জিতে নেয় ইনডিপেনডেন্স’২৪। পরান ৩৬ বলে ৪৫ এবং জীবন ২২ বলে অপরাজিত ৪৬ রান করেন। এছাড়া জুবেরির ব্যাট থেকে আসে ২৭ রান। প্রতিপক্ষের নাহিদ ও ইয়াছিন ২টি করে উইকেট লাভ করেন।

বিজয়ী দলের জীবন ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ম্যান অব দ্য টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন ওয়ারনিস ওয়ারিয়স এর সোহেল রানা সোহাগ।

এছাড়া বেষ্ট সিক্সার পুরস্কার পেয়েছেন বিজয়ী দলের জীবন, এমাজিং প্লেয়ার অব দ্য টুর্ণামেন্ট হয়েছেন বগুড়ার তরুণ ক্রিকেটার ইয়াকুব আলী, বেষ্ট ফিল্ডার রিফাত সানজিদ, বেষ্ট বোলার ফাহাদ হোসেন, বেষ্ট ব্যাটসম্যান সাজিদ হোসেন।

খেলা শেষে পুরস্কার বিতরন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় ষ্পন্সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহ আল আমিন সরকার, এমদাদুল হক বাবু, শরিফুল ইসলাম, আমিনুর রহমান, আয়োজক কমিটির সদস্য মারুফ হোসেন, হাদিয়ে জামান শিশির, ইসতি, সাহেদুল ইসলাম রবি প্রমূখ উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন দলকে নগদ দেড় লাখ টাকা এবং রানার্সআপ দলকে ১ লাখ টাকা এবং ট্রফি প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews