1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শিশু সপ্তাহের সমাপনী - BoguraPost
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চকদুর্গা বেলগাড়ী একাদশ বিজয়ী অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল বগুড়ায় আবু তালেব হত্যা মামলার রায়ে ৩ জনের আমৃত্যু কারাদন্ড ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  বগুড়া সরকারী শাহ সুলতান কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ চকবাজারে আরেকটি ভবনে ছড়িয়েছে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট বগুড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবীন বরণ ও আলোচনা সভা ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, প্রথম ধাপে ভোটগ্রহণ ২১ জানুয়ারী

বগুড়ায় শিশু সপ্তাহের সমাপনী

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী কর্মসূচির সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়ার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমির জেলা পরিচালনা কমিটির সভাপতি মো. তৌফিকুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং কমিটির সদস্যসচিব মো. সোহেল রানা।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এ ছাড়া উপস্থিত ছিলেন শিশু একাডেমির নবগঠিত জেলা পরিচালনা কমিটির মনোনীত সদস্য নাজমা আখতার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট পলাশ সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬-এর কর্মসূচি শুরু হয়। এর ধারাবাহিকতায় ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বগুড়া জেলা শিশু একাডেমির আয়োজনে টানা পাঁচ দিন বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্য, মোরগ লড়াই ও মার্বেল খেলাসহ শিশুদের জন্য নানা বিনোদনমূলক ও মেধা বিকাশমূলক প্রতিযোগিতা। পাঁচ দিনব্যাপী এসব আয়োজনে অংশ নেয় শিশুরা।

শনিবার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে বগুড়ায় শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘটে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews