নিজস্ব প্রতিবেদক
স্ বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের( বালক-বালিকা) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে বগুড়া করোনেশন স্কুল মাঠে আয়োজনে ছেলেদের খেলায় সোনাতলা উপজেলা দল২। ০গোলে শিবগঞ্জ উপজেলাদলকেও মেয়েদের খেলায় গাবতলী উপজেলাদল১।০ গোলে সোনাতলা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে।
খেলা শেষে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজোয়ান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার ঊভয় খেলায় বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করে। এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছিল। এতে জেলার সকল উপজেলা থেকে বিজয়ী দল জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করেছিল।
এসময় জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply