1. admin@bogurapost.com : admin :
বগুড়া শিবগঞ্জের সাবেক এমপি ও বসুন্ধরা গ্রুপের এমডিসহ ১২৩ জনের বিরুদ্ধে মামলা  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া শিবগঞ্জের সাবেক এমপি ও বসুন্ধরা গ্রুপের এমডিসহ ১২৩ জনের বিরুদ্ধে মামলা 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার
নিজস্ব প্রতিবেদক

আন্দোলনে ওমর ফারুক নামে একজনকে হত্যার চেস্টার অভিযোগে বগুড়ার শিবগঞ্জে এবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ১২৩ জন আওয়ামী লীগের নেতাদের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বেশির ভাগ আসামিকে অর্থদাতা হিসেবে চিহ্নিত করে এই মামলা করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে মামলা দায়ের করেন শিবগঞ্জ উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলাম ছেলে বিপুল প্রামানিক। শিবগঞ্জ

মামলায় অন্যতম আসামিদের মধ্যে রয়েছে বগুড়ার শিবগঞ্জ এলাকার সাবেক সংসদ সদস্য (এমপি) শরিফুল ইসলাম জিন্নাহ, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আকবর সোবাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, সাবেক এমপির শ্যালক শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, সাবেক এমপির ছেলে হুসাইন শরিফ সঞ্চয়সহ আওয়ামী লীগ জাতীয় পাটির্, নাগরিক ঐকের নেতাকর্মীরা। এই মামলা আরো ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, দাখিলকৃত মামলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ককটেল বিস্ফোরণ, গুলি বর্ষণ করে ওমর ফারুককে হত্যা চেষ্টার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামলায় অন্য আসামিদের মধ্যে আরও রয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল,  রেজ্জাকুল ইসলাম রাজু, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম দুদু, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম রুপম, মাঝিহট্টের ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী, বিহারের ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, বুড়িগঞ্জের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, মোকামতলার ইউপি চেয়ারম্যান আহসান হাবীব সবুজ, উপজেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান, সাবেক বিএনপি নেত্রী বিউটি বেগম তার স্বামী সাবেক সাব রেজিস্টার শাহ আলম, নাগরিক ঐক্যের নেতা মুন্না চৌধুরী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews