1. admin@bogurapost.com : admin :
বগুড়া শেরপুরে ভবানীর মন্দির পরিদর্শন ও পূজা করলেন ভারতীয় সহকারি হাইকমিশনার - BoguraPost
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চকদুর্গা বেলগাড়ী একাদশ বিজয়ী অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল বগুড়ায় আবু তালেব হত্যা মামলার রায়ে ৩ জনের আমৃত্যু কারাদন্ড ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

বগুড়া শেরপুরে ভবানীর মন্দির পরিদর্শন ও পূজা করলেন ভারতীয় সহকারি হাইকমিশনার

  • আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩২৭ বার
নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ৫১টি পীঠস্থানের মধ্যে অন্যতম বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহাসিক মা ভবানীর মন্দির পরিদর্শন ও পূজা করলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার মনোজ কুমার। শুক্রবার (১১ অক্টোবর) বেলা ১২টায় তিনি ওই মন্দিরটি পরিদর্শনে এলে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাঁকে বরণ করে নেওয়া হয়।

পরে তিনি মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় মন্দিরের পুরোহিত এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ তাঁর কাছে মন্দিরের অতীত ইতিহাস তুলে ধরেন এবং ইতিহাস সম্বলিত বই-পুস্তক সহকারি হাই কমিশনারের হাতে তুলে দেন। মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখে তিনি অভিভূত হন। সেইসঙ্গে এই ঐতিহাসিক মা ভবানী মন্দিরের উন্নয়নে ভারত হাই কমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সহকারি হাই কমিশনার মনোজ কুমার।

এরপর মন্দিরের মাতৃ দর্শন ও পূর্জা অর্চনা করে প্রসাদ গ্রহণ করেন তিনি। সহকারি হাই কমিশনারের পরিদর্শনকালে শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) জিয়ারুল ইসলাম, মন্দির কমিটির নেতা ডা. এনসি বাড়ই, দিলীপ কুমার দেব, অমৃত লাল সাহা, সাংবাদিক নিমাই ঘোষ, চন্দন চক্রবর্তী, উত্তম ব্যানার্জী, সুরেশ চক্রবর্তী ছাড়াও পূজা উদযাপন পরিষদসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews