1. admin@bogurapost.com : admin :
১১ মাসে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা আদায় : এনবিআর - BoguraPost
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি বগুড়ায় ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতা শুরু প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার ত্রি বার্ষিক সভা ও কমিটি নির্বাচন প্রথমবারের মতো ভারত থেকে আনা হচ্ছে ইলিশ মাছ সংসদে কিছু করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হয়েছি : বগুড়ায় জামায়াত আমির 

১১ মাসে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা আদায় : এনবিআর

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪৭৬ বার

বগুড়াপোস্ট ডেস্ক

চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব খাতে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা আদায় করেছে।

বুধবার (১৮ জুন) এনবিআরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির হিসাব অনুযায়ী, মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও শুল্কসহ রাজস্ব আয়ের প্রধান তিন উৎস থেকেই এ অর্থ সংগ্রহ করা হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) মোট ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা আদায় করেছে। এটি সাময়িক হিসাব। ভ্যাটের রিটার্ন দাখিলের হিসাবের এই সংখ্যা আরো বাড়বে। লক্ষ্য অর্জনে শুধু জুন মাসেই সব মিলিয়ে ১ লাখ ৪২ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে হবে এনবিআরকে।

এনবিআরকে চলতি অর্থবছরের জন্য ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। মূল লক্ষ্য ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা।

এনবিআর আরো জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীন সব কাস্টমস, ভ্যাট ও আয়কর কার্যালয় খোলা থাকবে ২১ জুন ও ২৮ জুন। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ঐ দুই দিন খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

মূলত রাজস্ব আদায়ের স্বার্থে এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যক্রম চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews