1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা

  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৩৬ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান তৌহিদকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা চালানো হয়েছে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ছাত্রলীগ নেতা তৌহিদকে কারাগারে নেয়া হয়। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। তৌহিদুর রহমান তৌহিদ সদ্য নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি। গত শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা-পুলিশ তৌহিদকে গ্রেফতার করে।

গত ২৫ আগস্ট শিবগঞ্জ থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তৌহিদকে শনিবার দুপুরের পর আদালতে হাজির করা হয়।

বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, তৌহিদকে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসান ইলাহী কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে তৌহিদকে আদালতে হাজির করার খবর পেয়ে বিকেল থেকেই ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা আদালত চত্বরে ভিড় জমাতে শুরু করে। তারা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে। নিরাপত্তার কারণে তৌহিদকে আদালতের হাজত খানায় রাখা হয়। সন্ধ্যার পর ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যায়।

রাত ৮টার দিকে জামায়াত ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সহ-সভাপতি এরশাদুল বারী এরশাদ আদালত চত্বরে আসেন। তিনি পুলিশের সঙ্গে কথা বলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের আদালত চত্বর থেকে চলে যেতে বলেন। রাত সাড়ে ৮টার দিকে কড়া পুলিশি প্রহরায় তৌহিদকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় প্রিজন ভ্যানে হামলা চালানো হয়। এ সময় সেনাসদস্যরা হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দিয়ে প্রিজন ভ্যান কারাগারে যেতে সহযোগিতা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গ্রেফতার তৌহিদের অতীত কর্মকাণ্ডে ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষুব্ধ ছিল। যার কারণে তারা আদালত চত্বরে আসে। তবে তাদের বিক্ষোভের মুখে পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা আসামি তৌহিদকে কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews