নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ২৭ তম জাতীয় ক্রিকেট লীগ ২০২৫- ২৬ রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি এবং নগদ অর্থ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম )মোঃ মাসুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, বিসিবির কাউন্সিলর আশরাফুল আলম সুজন , বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল , মমিনুর রশিদ শাহিন , রংপুর বিভাগের টিম ম্যানেজার তারেক আহমেদ।
বগুড়ায় গত সোমবার রংপুর বিভাগ ৭ উইকেটে খুলনা বিভাগকে পরাজিত করে। এদিকে মঙ্গলবার রাজশাহীতে সিলেট বিভাগ বরিশাল বিভাগের সঙ্গে ড্র করার কারণে রংপুর বিভাগ ২৭ তম জাতীয় ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা ট্রফি সহ ৩০লাখ টাকা নগদ অর্থ পুরস্কার পায় । ম্যান অফ দা ম্যাচ রংপুরের ইকবাল হোসেন এবং প্লেয়ার অফ দা টুর্নামেন্ট রংপুর বিভাগের মুকিদুল ইসলাম মুগ্ধ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply