1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর চড়াও হওয়া সেই বিএনপি নেতাকে বহিষ্কার  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর চড়াও হওয়া সেই বিএনপি নেতাকে বহিষ্কার 

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নাজির শাজাহানপুর উপজেলা বিএনপির সহ যুববিষয়ক সম্পাদক ছিলেন।শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে ট্রাফিক সিগন্যালে আটকা পড়েন নাজিউর রহমান নাজির। তিনি সিগন্যাল উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক জয়নাল আবেদীন তাঁর রিকশাটি আটকে দেন। এতে ক্ষিপ্ত হয়ে নাজিউর রহমান নাজির রিকশা থেকে নেমে ট্রাফিক পুলিশ সদস্য জয়নাল আবেদীনের ওপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

পরে স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে সরিয়ে দেয়। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ বৃহস্পতিবার বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অসংখ্য মানুষ ভিডিওটি শেয়ার করে এবং ওই ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি করে।

শুক্রবার বিকেলে বিএনপি নেতা নাজিউর রহমান নাজির শাজাহানপুর উপজেলায় সংবাদ সম্মেলন করে এই ঘটনার জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, ‘মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে যানজটে আটকা পড়েন। এ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে অনুরোধ করেন রিকশাটি ছেড়ে দেওয়ার জন্য। এতে ট্রাফিক পুলিশের সদস্য জয়নাল আমার মেয়ের সামনে আমাকে উদ্দেশ করে অকথ্য ভাষা প্রয়োগ করেন। এতে মেয়ের সামনে নিজেকে অপমানিত বোধ করি এবং উত্তেজিত হয় ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচরণ করি, যা মোটেও ঠিক হয়নি।

বগুড়া সদর ট্রাফিক পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক জয়নাল আবেদীন বলেন, ‘তাঁর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। ঘটনাস্থলে অসংখ্য মানুষ দেখেছেন। আমরা ৩ জন ট্রাফিক ডিউটি করছিলাম। আমরা শান্ত ছিলাম। স্থানীয় লোকজন ভিডিও করেছেন এবং তাঁরাই তাঁকে নিবৃত করেছেন।

শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন এই তথ্য নিশ্চিত করে জানান, দলীয় শৃংঙ্খলা বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থেকে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় মোঃ নাজিউর রহমান নাজির, সহ-যুব বিষয়ক সম্পাদক কে বগুড়া জেলা বিএনপির নিদের্শে শাজাহানপুর উপজেলা বিএনপি সিন্ধান্তক্রমে তার প্রাথমিক সদস্যসহ সকল প্রকার দলীয় পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews