নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন-২০২৭ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আতাউর রহমান-আব্দুল ওহাব পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ) রাতে বগুড়ার গওহর আলী ভবনের নিচতলার হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, সাবেক পৌর মেয়র এ্যাড একেএম মাহবুবুর রহমান, নারী ও শিশু নির্যাতন আদালত ১ পিপি বার কাউন্সিলর সদস্য এ্যাড আলী আসগার, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি পিপি এ্যাড আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক এ্যাড আব্দুল মতিন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply