1. admin@bogurapost.com : admin :
নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭৬ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ার মোকামতলা উপজেলা অনুমোদনের পর এবার নতুন পৌরসভা ও থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোকামতলা থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস ছাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নিকার বৈঠকে আলোচনার পর প্রধানমন্ত্রী মোকামতলা থানা ও পৌরসভা গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল থানা ও পৌরসভা প্রতিষ্ঠা। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোকামতলায় থানা ও পৌরসভা প্রতিষ্ঠিত হলে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিক সেবা প্রদান আরও সহজ ও গতিশীল হবে। একই সঙ্গে পরিকল্পিত নগরায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। উপজেলা প্রতিষ্ঠার পর থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন মোকামতলার প্রশাসনিক কাঠামো সম্প্রসারণ এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews