নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পাইকড় ইউনিয়ন পরিষদের দুইজন মেম্বার ঘটনাস্থলেই নিহত ২ জন, আহত ১ জন। (১৭ নভেম্বর) মঙ্গলবার দুপুরে বগুড়া- নওগাঁ সড়কের উপজেলার পাঞ্জুয়াপাড়া নামক এলাকায় এদুঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহালু উপজেলার পাইকড় ইউপির ২সদস্য আব্দুল বাছেদ(৬০) ও বাবর আলী (৬০)। এ ঘটনায়এলাকায় শোকের মাতম। সত্যতা নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি শফিকুল ইসলাম শফিক।
দুই ইউপি সদস্য নিহতের ঘটনায় শোক জানিয়েছেন স্থানীয় এমপি মোশারফ হোসেন।
জানা গেছে, উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া দরগাহাট থেকে পাঞ্জুয়াপাড়া সড়কে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ইউপি মেম্বার ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত দুজনই পাইকড় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য (মেম্বার)।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, দুই ইউপি মেম্বার মোটরসাইকেল নিয়ে কাহালুতে আসার পথে পাঞ্জুয়াপাড়া নামক স্থানে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মেম্বার মারা যান। ট্রাকটি শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়ার চেস্টা অব্যাহত আছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।
শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে তাঁদের পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply