নিজস্ব প্রতিবেদক
আজ ১০ অক্টোবর বগুড়াপোস্ট সম্পাদক ডাঃ মোঃ আলমগীর হোসেনের শুভ জন্মদিন। তিনি এই তারিখে বগুড়ায় এক মধ্যবৃত্ত পরিবারে জন্ম গ্রহন করেছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে ডাঃ আলমগীর সকলের বড়। দাদা ও নানার পরিবারের নাতিদের মধ্যে বড় হওয়ায় ডাঃ মোঃ আলমগীর হোসেন শৈশব কৈশোরে অনেক আনন্দে এবং উৎসাহে কেটেছে। তিনি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা কাল থেকে ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলার চেষ্টা করে আসছেন।
এই জন্মদিনে দেশ বিদেশ থেকে মোবাইল, ফেসবুক, হোয়াইট আপে ক্ষুদে বার্তা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
ডাঃ আলমগীর হোসেন ছোট বেলা থেকেই সত্যতার সাথে জীবন গড়ার চেষ্টা চালিয়ে আসছেন। সেজন্য ছাত্র জীবন থেকে ই তিনি ক্লাস ক্যাপ্টন, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে দেশ ও জাতির সামান্যতম সেবা করার চেষ্টা চালিয়ে আসছেন। ডাঃ মোঃ আলমগীর হোসেন দুর্নীতি দমন কমিশনের স্বেচ্ছাসেবী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটির ২০০৮ সাল থেকে সদস্য সচিব ও সাধারণ সম্পাদক পদে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঐতিহ্য বাহি বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সদস্য।
ডাঃ মোঃ আলমগীর হোসেন গত ২০০৪ সালে সাংবাদিকতায় যুক্ত হয়েছেন। এসময়ের মধ্যে তিনি জাতীয় পত্রিকা দৈনিক সমকাল, দৈনিক দুর্জয় বাংলা, আজ ও আগামীকাল, দৈনিক উত্তরাঞ্চল,,উত্তরবার্তা, দৈনিক বাংলা বুলেটিন, দুরান্ত সংবাদ, দৈনিক বগুড়া, জাতীয় দৈনিক ভোরের দর্পণ, দৈনিক নওরোজ, শেয়ার বাজার সংশ্লিষ্ট দৈনিক শেয়ার বিজ কড়চা, দৈনিক বর্তমান, সংবাদ প্রতিদিন, স্যাটেলাইট টেলিভিশন, দেশ টিভি, সময় টিভি, গাজী টিভি, জনপ্রিয় অনলাইন দ্যা রিপোর্ট২৪ ডটকম, পরিবর্তন ডটকম,ঢাকাপোস্ট, শেয়ার বাজার ডটকম বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছিলেন।
বর্তমানে তিনি জাতীয় ইংরেজি পত্রিকা দ্যা ডেইলি ম্যাসেঞ্জার ও নয়া শতাব্দীর বগুড়া ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ডাঃ মোঃ আলমগীর হোসেন গত ২০২০ সালে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ থেকে ডিএইচএমএস, বিএইচবি(ঢাকা) ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি সাংবাদিকতার পাশাপাশি বগুড়া শহরের স্টেশন রোডে বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে কর্মচারী কল্যাণ সুপার মার্কেটে তারা হোমিও ক্লিনিকে নিয়মিত রোগী দেখছেন। এখানে ডাঃ মোঃ আলমগীর হোসেন নিঃসন্তান দম্পতিদের সন্তান জন্মদানসহ শিশু, মহিলা ও পুরুষের যাবতীয় জটিল ও পুরাতন কঠিন রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। ইতিমধ্যে তিনি ডাক্তারী পেশায় নিঃসন্তান দম্পতির সন্তান জন্ম দিয়ে, কিডনি পাথরী রোগীর বিনা অপারেশনে পাথর বের হওয়ায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
আজকে ডাঃ মোঃ আলমগীর হোসেনের জন্মদিনে আমেরিকা থেকে শুভেচ্ছা জানিয়েছেন, রাকিব হাসান, আমিনুল ইসলাম। গাজী টিভির ঢাকা অফিসের কান্ট্রি নিউজ এডিটর সালাম ফারুক, সাংবাদিক সামছুল হক সামছ, রাজিব নুর খান, রফিক রাফি,জাহিদুর রহমান, গোলাম ইয়াসিন, বেলাল হোসেন ।
ভারত থেকে ডাঃ মামুনুর রশীদ, ঢাকা থেকে ডাঃ আবুল হায়াত শেখ, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ শাহিনুর রহমান, ডাঃ জুয়েল রানা, ডাঃ আবু সাঈদ আল মাহমুদ, ডাঃ আরিফ আল হাসান। সাভার এনাম মেডিক্যাল হাসপাতালের মার্কেটিং ম্যানেজার ইউনুছ আলী।
বগুড়া পৌর সভার সাবেক প্রকৌশলী আবু হেনা মহিন, বগুড়া উকিল বারের সিনিয়র আইনজীবী এ্যাড আব্দুল লতিফ পশারী ববি, বগুড়া গৃহ নির্মাণ পরিষদের সভাপতি আলমগীর হোসেন আলম, এসেন্সিয়াল ড্রাগ বগুড়া অফিসের শফিউল আজম সজল, বগুড়ার বিশিষ্ট রাজনৈতিবিদ জাহিদুর রহমান লজিক, সমাজতান্ত্রিক দল নেতা ফিরোজ হামিদ খান রেজভী, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আজিজ আহমেদ রুবেল, জাপা নেতা মিঠু,যুবলীগ নেতা শরিফুল আলম শিপলু, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য নেতা মোন্নাকা চৌধুরী, লাবন্য ইসলাম মনি।
সময় টিভির রাজশাহী ব্যুরো চিফ সাইফুর রহমান রকি, হাবিবুর রহমান পাপ্পু, নাটোরের কালবেলার সাংবাদিক বাপ্পী লাহিড়ী, যুমনা টিভির সাংবাদিক নাজমুল হাসান। রংপুর ঢাকাপোস্টে নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক।
বিশিষ্ট কবি ও সাহিত্যক শেখ ফিরোজ আহমেদ বাবু, বিশিষ্ট সঙ্গীত খোরশেদ আলমের ভাই সাংবাদিক ও কলামিস্ট মোরশেদ আলম, রাজা বাজার আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদসরাজ, শিক্ষক ইরতেজার জুলফিকার আরিফ, শিক্ষক বিমল ঘোষ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এএইচ আমিনুর রহমান।
সমকাল বগুড়া ব্যুরো চিফ এসএম কাওছার, জনপ্রিয় অনলাইন বিডিনিউজটুয়েন্টিফর ডটকমের স্টাফ রিপোর্টার জিয়া শাহীন, বাংলা ভিশনের ক্যামেরা পার্সন মতিউর রহমান মতি। এছাড়াও অসংখ্য শুভাকাঙ্ক্ষী গণ বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
যারা দেশ বিদেশ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করেছে বগুড়াপোস্ট সম্পাদক ডাঃ মোঃ আলমগীর হোসেন।
Leave a Reply