1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আলোচিত তুফান নারী হাজতখানায় অবস্থান, স্ত্রী-শাশুড়ি মহুরীসহ গ্রেপ্তার ৫,পুলিশের এটিএসআই ক্লোজড - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় আলোচিত তুফান নারী হাজতখানায় অবস্থান, স্ত্রী-শাশুড়ি মহুরীসহ গ্রেপ্তার ৫,পুলিশের এটিএসআই ক্লোজড

  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৬৩ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার আলোচিত ও সাবেক শ্রমিকলীগ নেতা তুফান সরকারকে আদালতের নারী হাজতখানায় পরিবারের ৫ সদস্যের সাথে সাক্ষাত । এঘটনায়  আদালত পুলিশের সহকারি টাউন উপ পরিদর্শক ( এটিএসআই) জয়নাল আবেদিনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার( ৩ মার্চ) বিকেলে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তুফান সরকারের স্ত্রী আইরিন আক্তার (২০), শাশুড়ি তাসলিমা আক্তার (৪৫), শ্যালক নয়ন আকন্দ ওরফে আশিক (২৫), স্ত্রীর বড় বোন আশা (২৩) ও আইনজীবী সহকারী হারুনার রশিদকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে পুলিশ সুপারের নির্দেশে নারী হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এটিএসআই জয়নাল আবেদীন পুলিশ লাইন্সে ক্লোজড করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান। এই কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে পুলিশ সুপারের কাছে তাদের তদন্ত রিপোর্ট দাখিল করার কথা বলা হয়েছে।

তুফান সরকার বগুড়া শহর যুব শ্রমিকলীগের সাবেক সাধারন সস্পাদক। তিনি বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার মজিবর সরকারের ছেলে এবং হত্যা, মাদক, ধর্ষন, ছিনতাইসহ ১৭ মামলার আসামী।

সোমবার বিকেল সাড়ে ৩ টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় দেখা যায়, নারী হাজত খানার দরজা কালো কাপড় দিয়ে ঢেকে দেয়া। ভিতরে তুফান সরকার,তার স্ত্রী, ছোট বোন, শ্বাশুড়ি,স্ত্রীর বড় বোন এবং একজন আইনজীবি সহকারী। ঘটনাটি জানাজানি হলে আদালত চত্বরে হৈচৈ পড়ে যায়। পরে তাড়াহুড়া করে তুফান সরকারকে প্রিজন ভ্যানে কারাগারে পাঠানো হয় এবং তার পরিবারের সদস্যরা সটকে পড়েন।

বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন,সোমবার  সকালে  তুফান সরকারকে বিদ্যুৎ আদালতে হাজিরার জন্য কারাগার থেকে আনা হয়। দুপুরের মধ্যেই কারাগার থেকে আনা সকল হাজতিকে প্রিজন ভ্যানে পাঠিয়ে দেয়া হয়। হাজত খানার চাবি এটিএসআই জয়নাল আবেদিনের কাছে থাকে।  তুফান সরকারকে কারাগারে না পাঠিয়ে তাকে নারী হাজত খানায় পরিবারের সাথে সাক্ষাত করার সুযোগ করে দেয় জয়নাল আবেদিন। আদালতের সবার অগচোরে ঘটনাটি ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, আদালতের নারী হাজতখানায় নারীদের সঙ্গে একটি মামলার আসামি তুফানকে রাখা হয়েছিল। এখানে আইনত অপরাধ হয়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য নারী হাজতের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এটিএসআই জয়নাল আবেদীনকে পুলিশ লাইন্সে কো¬জড করা হয়েছে। সেইসাথে পুলিশ সুপারের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ওই সময় নারী হাজতখানায় তুফান সরকারের স্ত্রী আইরিন আক্তার, তার শাশুড়ি তাসলিমা খাতুন, শ্যালক নয়ন আকন্দ ওরফে আশিক, তুফানের স্ত্রীর বড় বোন আশা ও আদালতের আইনজীবী সহকারী হারুনার রশিদকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা  বলেন, পুরুষ আসামীকে নারী হাজত খানায় পরিবারের সাথে সাক্ষাতের সুযোগ করে দেয়ার অভিযোগে এটিএসআই জয়নাল আবেদিনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  পুলিশের আরো যাদের গাফিলতির প্রমান পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য ২০১৭ সালে এক কলেজ ছাত্রীকে আটকে রেখে ধর্ষন করে তুফান সরকার। পরে শালিস ডেকে ধর্ষিতা ও তার মা’কে চরিত্রহীনা উল্লেখ করে তাদের মারধর করে  এবং মা- মেয়ের মাথা ন্যাড়া করে দেয় তুফান সরকার।সেই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হলে তুফান সরকার গ্রেপ্তার হয়। কারাগারে থাকা অবস্থায় একজন দর্শনার্থীর মাধ্যমে স্যালাইন পাইপ দিয়ে ফেন্সিডিল সেবন করতে গিয়ে কারারক্ষিদের হাতে ধরা পড়ে সেই দর্শনার্থী।সেই ঘটনাতেও আলোচনায় আসে তুফান সরকার। তুফান সরকারের নামে ১৭ টি মামলা রয়েছে।পাঁচ আগস্টের পর আত্মগোপনে থাকা অবস্থায় গত অক্টোবর মাসে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews