1. admin@bogurapost.com : admin :
ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে বগুড়া জেলা দলের শুভ সূচনা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে বগুড়া জেলা দলের শুভ সূচনা

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৪৮ বার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপে শুভ সূচনা করেছে বগুড়া জেলা ক্রিকেট দল। রোববার প্রথম ম্যাচে বগুড়া জেলা দলকে সুনামগঞ্জ জেলা দলকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। মাদারিপুর আসমত আলী ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সুনামগঞ্জ জেলা দল ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বগুড়ার বোলাররা শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে। ৪৭ দশমিক ৪ ওভারে ১৪৯ রানেই গু  টিয়ে যায় সুনামগঞ্জ। দলের পক্ষে মাসুম আহমেদ সর্বোচ্চ ৪৬ রানে অপরাজিত ছিলেন। বগুড়ার মারুফ ৩টি, মিথুন ২টি, রাজা ১টি উইকেট শিকার করেন। জবাবে ইমরানের আগ্রাসী ব্যাটিংয়ে ২৩ ওবার ১ বলে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বগুড়া। ইমরান মাত্র ৪৬ বলে ১১টি চার ও ২টি বিশাল ছক্কায় করেন ৭৭ রান।
এছাড়া রিফাত ২৭ এবং জুবেরি ১৬ রান করেন। সুনামগঞ্জের সাদ্দাম হোসেন ৩টি উইকেট লাভ করেন। বগুড়া জেলা দলের ইমরান প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ১৮ মার্চ দ্বিতীয় ম্যাচ চুয়াডাঙ্গা জেলা দলের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে ২১ মার্চ বগুড়ার প্রতিপক্ষ বাগেরহাট জেলা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews