1. admin@bogurapost.com : admin :
নববর্ষের উৎসব ঘরে ঘরে পৌঁছে দিতে চাই: শিল্প উপদেষ্টা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

নববর্ষের উৎসব ঘরে ঘরে পৌঁছে দিতে চাই: শিল্প উপদেষ্টা

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩৫৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পাহাড় থেকে সমতল, সারাদেশে নববর্ষের আমেজ। সবার অংশগ্রহণের মাধ্যমে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চলছে। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে ফ্যাসিবাদ–উত্তর বাংলাদেশে দাঁড়িয়েছি। আমরা এই উৎসব ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

সোমবার বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ আয়োজিত সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা-১৪৩২’–এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিল্প উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, হস্তশিল্প, খাদ্যজাত পণ্যের বিদেশে ব্যাপক আগ্রহ রয়েছে। উদ্যোক্তারা এ মেলার মাধ্যমে এসব পণ্যের বিদেশে রফতানি যোগ্য করে তুলবেন। উদ্যোক্তারা যেভাবে ৫ আগস্ট-উত্তর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে আরেকটি শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাবে দেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় ৯৮টি স্টল রয়েছে। সাত দিনব্যাপী এ মেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, নানা জাতের কুটির শিল্প, কারুশিল্প, খেলনাসহ হরেক রকমের পণ্য পাওয়া যাচ্ছে। এ ছাড়া মেলায় যাত্রা, পুতুলনাচ, নাগরদোলা, সার্কাসসহ বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews