1. admin@bogurapost.com : admin :
১৭ ও ২৪ মে শনিবার খোলা থাকবে সরকারি অফিস - BoguraPost
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চকদুর্গা বেলগাড়ী একাদশ বিজয়ী অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল বগুড়ায় আবু তালেব হত্যা মামলার রায়ে ৩ জনের আমৃত্যু কারাদন্ড ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

১৭ ও ২৪ মে শনিবার খোলা থাকবে সরকারি অফিস

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪০১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

আসন্ন ঈদুল আজহার ছুটির আগে চলতি মে মাসে দুটি শনিবার ১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে। সাধারণত ছুটির দিন হলেও ছুটির ভারসাম্য বজায় রাখতে এ দুটি দিন অফিস করতে হবে সরকারি চাকরিজীবীদের।

মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

এর আগে, ঈদুল আজহা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ১০ দিনের লম্বা ছুটি ঘোষণা করেছে। আজ সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান শফিকুল আলম।

প্রসঙ্গত, এর আগে ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিনের টানা ছুটি ভোগ করেন সরকারি কর্মচারীরা। ঐ ছুটির শুরুতে ছিল ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং মাঝখানে একদিন অফিস খোলা রেখে দীর্ঘ ছুটির ব্যবস্থাপনা করা হয়েছিল।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews