1. admin@bogurapost.com : admin :
নাটোরে সড়ক দুর্ঘটনা : স্ত্রী ও দুই মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ বৃদ্ধ মোহাম্মদ মোল্লা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নাটোরে সড়ক দুর্ঘটনা : স্ত্রী ও দুই মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ বৃদ্ধ মোহাম্মদ মোল্লা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৬৯ বার

মেহেরপুর প্রতিনিধি

নাটোরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয় ৮ জন। এদের মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মোহাম্মদ মোল্লার স্ত্রী আঞ্জুয়ারা ও তার দুই মেয়ে সিমা খাতুন ও শেলি খাতুনও ছিলেন। সঙ্গে শেলি খাতুনের স্বামী জাহিদুল ইসলামও নিহত হন। বৈবাহিক সূত্রে নিহত শেলি খাতুনের বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ধর্মদাহ গ্রামে হলেও তার জন্ম ও বেড়ে ওঠা মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে। তিনি ওই গ্রামের মোহাম্মদ মোল্লার বড় মেয়ে। ছোট মেয়ে সিমা খাতুনের বিয়ে হয়েছে গাংনীর ভোলারদাড় গ্রামে।

গতকাল বুধবার (২৩ জুলাই) সকালে তারা সবাই সিরাজগঞ্জে তাদের চাচাতো ভাইয়ের অসুস্থ ছেলেকে দেখতে যাচ্ছিলেন। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হন।

একসঙ্গে স্ত্রী, দুই মেয়ে ও জামাতাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মোহাম্মদ মোল্লা। ক্ষনে ক্ষনে হু হু করে কেঁদে উঠছেন ৯০ বছরের এই বৃদ্ধ। সান্ত্বনা দেওয়ারও যেন মানুষ নেই।

মোহাম্মদ মোল্লা বলেন, পাঁচ বছর আগে আমার স্ট্রোকজনিত কারনে এক পাশ অবশ হয়ে যায়। সেই থেকে আমাকে সেবা যত্ন করে আমাকে বাঁচিয়ে রেখেছিল আমার স্ত্রী আঞ্জুয়ারা। আর প্রতি সপ্তাহে আমাকে এসে দেখে যেতো আমার দুই মেয়ে ও জামাই। আমাকে বিছানা থেকে নেমে হুইল চেয়ারে বসতে হলে অন্যের সাহায্য লাগে। এখন আমার কি হবে, আমাকে কে দেখবে। আমি কিভাবে বেচে থাকবো। আল্লাহ্ আমার এই দৃশ‍্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেনো। আমি সবকিছুই হারিয়ে ফেললাম। আমি এই অসুস্থ শরীর নিয়ে তাদের কবর গুলোকেও দেখতে যেতে পারবো না।

মোহাম্মদ মোল্লার ভাইয়ের ছেলে মন্জু বলেন, আমার চাচা স্ট্রোকজনিত কারনে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায়। সেই অসুস্থ হওয়ার পর থেকে আন্টি সেবা যত্ন দিয়ে সুস্থ করে তুলছেন। তিনি এখন হুইল চেয়ারে করে চলাফেরা করে। আমার চাচা সব হারিয়ে বতর্মানে জীবিত থেকেও মৃত হয়ে গেছে। তাকে দেখার মতো আর কেউ নেই।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews