1. admin@bogurapost.com : admin :
আওয়ামী ফ্যাসিবাদ মোকাবিলায় সদর উপজেলা বিএনপি প্রস্তুত : মাফতুন আহমেদ খান  - BoguraPost
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদ মোকাবিলায় সদর উপজেলা বিএনপি প্রস্তুত : মাফতুন আহমেদ খান  বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন-২০২৭ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল পরিচিতি  তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়া শিশু পরিবারে উন্নতমানের খাবার বিতরণ বগুড়ায় বাবার মৃত্যুর ১ মাস পর স্কুলছাত্র ছেলেকে ছুরিকাঘাতে হত্যা তারেক রহমানের ৬২তম জন্মদিনে বগুড়ার মোকামতলায় ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম বগুড়ায় আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়ার কাহালু-শিবগঞ্জে ঐতিহ্যবাহী নবান্ন মেলা, জমজমাট মাছের বেচাকেনা ও আমেজ আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

আওয়ামী ফ্যাসিবাদ মোকাবিলায় সদর উপজেলা বিএনপি প্রস্তুত : মাফতুন আহমেদ খান 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেছেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই-সংগ্রাম করেছে বিএনপি। এ সময় দলের নেতাকর্মীরা মামলা-হামলা, নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে। এই দীর্ঘ সময়ে বগুড়া ছিল উন্নয়ন বঞ্চিত। বর্তমানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়া সহ সারা দেশে উন্নয়ন কর্মকান্ড শুরু হয়েছে। দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী। ঠিক এই সময়ে পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ মোকাবিলা করতে বগুড়া সদর উপজেলা বিএনপি প্রস্তুত রয়েছে। একই সাথে তিনি আসন্ন ইউপি নির্বাচনে সদর উপজেলার ১১টি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার লক্ষে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব বগুড়া মহানগরের টিএমএসএস মহিলা মার্কেটের ৫ তলায় হল রুমে সদর উপজেলা বিএনপির এক জরুরী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি শামসুল আলম মন্ডল, ফেরদৌস আলম পিলু, আপেল মাহমুদ, মাফতুন আহমেদ, রশিদুল ইসলাম মৃধা, আবু বক্কর সিদ্দিক মাস্টার, জামিউল ইসলাম রুবেল, আঃ বাছেদ, আঃ রশিদ বজলু, সাংবাদিক আব্দুল বাসেত, আতাউর রহমান, কৃষিবিদ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আইয়ুব খান, হাসান জাহিদ হেলাল, জাহাঙ্গীর হোসেন, আব্দুল আওয়াল কাফি, এখলাস হোসেন, রাজিবুল করিম রাফি, শাহ আলম জনি, আকমল হোসেন সজল, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডঃ সোলায়মান আলী ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম রাসেল মামুন, সদর থানা বিএনপি নেতা সাইদুল কবির সাজু, মাহবুবর রহমান দুলাল, এবি এম সিদ্দিক, কামাল হোসেন, আল আমিন পেস্তা, রেজা চেয়ারম্যান, ফারুক হোসেন শিমুল, ফরিদ উদ্দিন (চেয়ারম্যান), আতিকুর রহমান, আঃ হান্নান, হারুন অর রশিদ, ইউসুফ হোসেন বাদল, শামসুল আলম, ডাঃ বুলু, সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, বিএনপি নেতা রাজু আহমেদ, হায়দার আলী, রকিব উদ্দিন, জালাল উদ্দীন, মিঠু, মোজাফফর হোসেন, আকিব, সাকিব, রফিকুল, বাবলা, আবু বক্কর, আঃ কুদ্দুস, সোহাগ, শাহীন আলম, শাকিল আহমেদ, আমিনুল ইসলাম, ফারুক, শরীফ, মোস্তাফিজুর মোস্তা, নিগার সুলতানা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews