1. admin@bogurapost.com : admin :
তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়া শিশু পরিবারে উন্নতমানের খাবার বিতরণ - BoguraPost
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়া শিশু পরিবারে উন্নতমানের খাবার বিতরণ বগুড়ায় বাবার মৃত্যুর ১ মাস পর স্কুলছাত্র ছেলেকে ছুরিকাঘাতে হত্যা তারেক রহমানের ৬২তম জন্মদিনে বগুড়ার মোকামতলায় ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম বগুড়ায় আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়ার কাহালু-শিবগঞ্জে ঐতিহ্যবাহী নবান্ন মেলা, জমজমাট মাছের বেচাকেনা ও আমেজ আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন

তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়া শিশু পরিবারে উন্নতমানের খাবার বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার
নিজস্ব প্রতিবেদক 
বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বগুড়া শিশু পরিবারে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম ও কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম এবং বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এছাড়াও তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মহানগরের দত্তবাড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা, বিকেলে আদালত প্রাঙ্গনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এতে ফোরামের সভাপতি এ্যাড আব্দুল বাছেদ ও সাধারণ সম্পাদক এ্যাড আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews