1. admin@bogurapost.com : admin :
বগুড়া শেরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী সিরাজী আঙুল ফুলে কলার গাছ, সম্পদ বেড়েছে ১০ গুন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া শেরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী সিরাজী আঙুল ফুলে কলার গাছ, সম্পদ বেড়েছে ১০ গুন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২০৪ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ জামাল সিরাজী আঙুল ফুলে কলার গাছ হয়ে গেছে। সিরাজীর গত ১০ বছরে অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় ১০ গুণ। এই সময়ে তাঁর পারিবারিক আয় দেড় গুণ বাড়লেও স্থাবর সম্পদের পরিমাণ তেমনটা বৃদ্ধি পায়নি। ২০১৪ ও এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দাখিল করা হলফনামা পর্যালোচনা করে শাহ জামাল সিরাজীর সম্পদ বৃদ্ধির এই চিত্র পাওয়া গেছে।
ভাইস চেয়ারম্যান প্রাথী শাহ জামাল সিরাজী শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। তিনি ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। পরের বার ২০১৯ সালে একই পদে নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তিনি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর  উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
শাহ জামাল সিরাজীর দাখিলকৃত হলফনামায় দেখা যায়, তিনি উচ্চমাধ্যমিক পাস করেছেন, কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং তাঁর স্ত্রী চাকরি করেন। ২০১৪ সালে কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ছিল ১৫ হাজার টাকা। তবে তখন তাঁর স্ত্রী কৃষি খাত থেকে বার্ষিক ২০ হাজার এবং চাকরি থেকে ১ লাখ ৬৮ হাজার টাকা আয় করতেন। ২০২৪ সালে তিনি কৃষি খাত থেকে বার্ষিক ২০ হাজার ও ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতি বছরে
৩ লাখ ২৪ হাজার টাকা সম্মানী আয় হিসেবে দেখিযেছেন। তবে তিনি তার স্ত্রীর কোনো আয় দেখাননি।
শাহ জামাল সিরাজীর গত ১০ বছরে পারিবারিক সম্পদ প্রায় দেড় গুণ বাড়লেও তাঁর ও তাঁর স্ত্রীর নগদ অর্থ,  স্বর্ণালংকার, আসবাব, ইলেকট্রিক ও ব্যাংকে জমা সামগ্রী হিসেবে অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় ১০ গুণ।  তার সম্পদের পরিমাণ  শতকরা হিসেবে দাঁড়ায় ৮৯১ ভাগে।
গত ২০১৪ সালে শাহ জামাল সিরাজীর দাখিলকৃত হলফমানা অনুযায়ী,  তার নগদ অর্থ ছিল মাত্র ৫০ হাজার টাকা। কিন্তু এখন রয়েছে ১০ লাখ ২১ হাজার টাকা। তখন তাঁর ব্যাংক হিসাবে কোনো টাকা না থাকলেও এখন ৭৫ হাজার টাকা রয়েছে। এভাবে তাঁর স্ত্রীর নগদ ১০ হাজার টাকা এখন ১০ লাখ টাকা, ব্যাংক হিসাবে ১৫ হাজার ৮০০ টাকা এখন ১৪ লাখ ৫০ হাজার টাকা দেখানো হয়েছে। তবে আগে স্ত্রীর নামে পারিবারিক সঞ্চয়পত্র ৫ লাখ টাকা উল্লেখ থাকলেও এবার তা নেই। আগে তাঁর মাত্র ৭৫ হাজার টাকার ইলেকট্রিক সামগ্রী ও আসবাব ছিল। এবার তিনি তা ৩ লাখ টাকা দেখিয়েছেন। তবে আগে তিনি মাত্র ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারের কথা উল্লেখ করলেও এবার তা ৩০ ভরি উল্লেখ করেছেন। যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। হলফনামা অনুযায়ী তিনি ও তাঁর স্ত্রী এই ৩০ ভরি স্বর্ণ উপহার হিসেবে পেয়েছেন। কিন্তু এর কোনো উৎস জানানো হয়নি।
চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী, শেরপুর উপজেলায় আগামী ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শাহ জামাল সিরাজী ছাড়াও এখানে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম সুলতান মাহমুদ, এম এ হান্নান, রুবেল আহমেদ ও জাকারিয়া তারেক বিদ্যুৎ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews