1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্ণামেন্টের পর্দা উঠল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্ণামেন্টের পর্দা উঠল

  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ বার

নিজস্ব প্রতিবেদক

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত জিয়া ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় শহীদ চান্দু স্টেডিয়ামে বেলুন ও কবুতর উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল ও তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের একজন প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। অন্যদরর মধ্যে উপস্থিত ছিলেন, টুর্ণামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম লেবু, সদস্য সচিব দেবব্রত পাল, টুর্ণামেন্টের উপদেষ্টা মীর শাহে আলম, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সবুজ দলের টীম লিডার শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও লাল দলের টীম লিডার রেজাউল করিম বাদশা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু,
জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উদ্বোধনী খেলায় সবুজ দল ও লাল অংশ গ্রহন করেছে।
এ খেলার দেখার জন্য জেলার বাইরের থেকে বিএনপি নেতাকমী ও সাধারণ দর্শকরাও স্টেডিয়ামে এসেছেন। দীর্ঘদিন পর হলেও জিয়া টুর্নামেন্টের খেলায় দর্শকদের উপস্থিতিতে স্টেডিয়ামে কিছুটা যৌবন ফেরে এসেছে।

শনিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু জানান, সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্ণামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews