1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালু-শিবগঞ্জে ঐতিহ্যবাহী নবান্ন মেলা, জমজমাট মাছের বেচাকেনা ও আমেজ - BoguraPost
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়ার কাহালু-শিবগঞ্জে ঐতিহ্যবাহী নবান্ন মেলা, জমজমাট মাছের বেচাকেনা ও আমেজ আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব

বগুড়ার কাহালু-শিবগঞ্জে ঐতিহ্যবাহী নবান্ন মেলা, জমজমাট মাছের বেচাকেনা ও আমেজ

  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার

নিজস্ব প্রতিবেদক

 

নবান্ন উৎসব মানেই নতুন ধানের ঘ্রাণ, পিঠা-পুলির আয়োজন আর আত্মীয়-স্বজনদের মিলনমেলা। নবান্নের আনন্দে যোগ হয়েছে “মাছের মেলা” নামে ভিন্ন এক ঐতিহ্য।
নবান্নের উৎসবকে ঘিরে বগুড়ার কাহালু ও শিবগঞ্জ উপজেলার উথলী বাজারে বসেছে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী নবান্ন মেলা। মেলার প্রধান আকর্ষণ বড় বড় মাছ। রুই, কাতলা, বোয়াল, বিগহেড ও সিলভার কার্পসহ নানা প্রজাতির বড় মাছ কিনতে মেলায় ভিড় করছেন দূরদূরান্তের মানুষ। কেউ কিনছেন পরিবারের জন্য, কেউবা আত্মীয়স্বজনের আপ্যায়নে। মাছের বেচাকেনা ঘিরে মেলা প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবের আমেজ। জেলার আরেকটি উপজেলা কাহালু পৌর হাট বাজারে বসেছিল এ মাসের মেলা।

সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে সারি সারি মাছের দোকান বসেছে। দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে নানা আকারের বড় বড় মাছ। এসব মাছ দেখতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। কেউ মাছের দাম জানতে চাইছেন, কেউ করছেন দরদাম। আবার কেউ পছন্দের মাছ কিনে বাড়ি ফিরছেন। বড় আকারের মাছগুলো ক্রেতাদের বিশেষভাবে আকৃষ্ট করছে। মাছের দোকানিদের হাঁকডাক আর ক্রেতাদের দরদামে মুখর পুরো মেলা প্রাঙ্গণ। একই অবস্থা কাহালু পৌর হাট বাজারে মাছের মেলায়।

মেলায় আকারভেদে প্রতি কেজি রুই মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৫০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৭০০ টাকা, বিগহেড ৩০০ থেকে ৫০০ টাকা এবং সিলভার কার্প ২৫০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মেলায় মাছ কিনতে আসা রবিউল ইসলাম রাফি বলেন, ‘আমি প্রতি বছরই মেলায় মাছ কিনতে আসি। এবার ১১ কেজি ওজনের একটি বিগহেড মাছ কিনেছি সাড়ে ৫ হাজার টাকা দিয়ে। এই মেলা উপলক্ষে আশপাশের সবার বাড়িতে আত্মীয়স্বজন আসেন। তাঁদের আপ্যায়নের জন্য বড় মাছ কেনার আগ্রহ থাকে।’

মেলায় মাছের বেচাকেনা ভালো হলেও ব্যবসায়ীদের মধ্যে রয়েছে বিনিয়োগের ঝুঁকি ও লোকসানের শঙ্কা। গতবার লোকসান গুনেও এবার নতুন আশায় বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন তাঁরা।

মাছ বিক্রেতা কৃষ্ণ প্রামাণিক বলেন, ‘এবার ১০ লাখ টাকার মাছ তুলেছি। গতবার প্রায় ৩ লাখ টাকার মতো লোকসান হয়েছে। এবার আবারও আশা নিয়ে মাছ তুলেছি। বেচাবিক্রি ভালোই হচ্ছে। মেলা শেষ পর্যন্ত কী হবে, আল্লাহই ভালো জানেন।’

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩০০ বছর ধরে নবান্ন উৎসবকে ঘিরে উথলী বাজারে এ মেলার আয়োজন হয়ে আসছে। নতুন ধান ঘরে তোলার আনন্দে এ সময় এলাকার বাড়িতে বাড়িতে আত্মীয়স্বজনের আনাগোনা বাড়ে। মেয়ে-জামাইসহ স্বজনদের আপ্যায়নে বড় মাছ কেনা এ অঞ্চলের দীর্ঘদিনের রীতি। এ কারণে মেলাটি শুধু মাছ কেনাবেচার আয়োজন নয়, এটি স্থানীয় মানুষের সামাজিক বন্ধন ও গ্রামীণ ঐতিহ্যেরও অংশ।

বছর ঘুরে এই মেলার অপেক্ষায় থাকেন আশপাশের এলাকার মানুষ। পুরোনো ঐতিহ্য ধরে রেখে প্রতিবছর নবান্নের এই আয়োজন নতুন করে প্রাণ ফিরে পায়। বড় মাছের বেচাকেনা, ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা আর আত্মীয়স্বজনের মিলনমেলায় উথলীর নবান্ন মেলা হয়ে উঠেছে এলাকার মানুষের প্রাণের উৎসব।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews