1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত - BoguraPost
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি বগুড়ায় ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতা শুরু প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার ত্রি বার্ষিক সভা ও কমিটি নির্বাচন প্রথমবারের মতো ভারত থেকে আনা হচ্ছে ইলিশ মাছ সংসদে কিছু করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হয়েছি : বগুড়ায় জামায়াত আমির 

বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার
নিজস্ব প্রতিবেদক
 বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩৬ জুলাই স্মরণে বগুড়ায় জেলা ছাত্রদল আয়োজিত ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। উদ্বোধনকালে প্রধান অতিথি আবু হাসান বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম ঝিনুক, ছাত্রদলের সিনিঃ সহ-সভাপতি মামদুদুর রহমান সান্জাদ, সোয়েব ইসলাম অভি, মশিউর রহমান মশিউর রহমান, অভী আহমেদ, যুগ্ন-সম্পাদক সম্রাট, দপ্তর সম্পাদক সোহান রহমান, সাংস্কৃতিক সম্পাদক ওহাব রিয়াজ, ক্রীড়া সম্পাদক সাগর হোসেন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিঃ যুগ্ন-আহবায়ক এসএম নাহিদ, সদস্য সচিব সোহাগ হোসেন, মোকামতলা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজু আহম্মেদ, সিনিঃ যুগ্ন-আহবায়ক মিলু সহ প্রমূখ।  জেলা ছাত্রদলের আয়োজনে এ টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে ধারাবাহিকভাবে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ৭তম ম্যাচে মোকামতলা  উপজেলা ছাত্রদল ও সরকারি শাহ্ সুলতান কলেজ  ছাত্রদল পরপস্পরের মুখোমুখি হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews