নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আতাউর রহমান-আব্দুল ওহাব প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ জয় লাভ করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বগুড়ার গওহর আলী বার ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।পূর্ণ প্যানেলে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের সবকটি পদে প্যানেলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচিতরা হলেন—সভাপতি পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান; সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. রেজাউল বারী তারা ও অ্যাডভোকেট মো. রহমতুল বারী তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব।
অন্যান্য বিজয়ী প্রার্থীরা হলেন—যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. ফারুক আহমেদ ও অ্যাডভোকেট আ. ন. ম. বজলুর রশীদ (শাহীদ), লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মো. আশাবুজ্জামান আশিব, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট এ. কে. এম. আকিল আহম্মেদ মোমিন, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহেল কাফী এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. আল-আমিন (রাসেল)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এনামুল হক (১), অ্যাডভোকেট মো. খায়রুল আলম, অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন, অ্যাডভোকেট সুলতানা খাতুন ও অ্যাডভোকেট মো. সেলিম রানা।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সহকর্মী আইনজীবীরা আনন্দ-উল্লাস করেন। আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কল্যাণ ও বার সমিতির সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বার সমিতির নির্বাচনে ৯৫৩ জন ভোটারের মধ্যে ৮৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৫টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সবকটি পদে এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সহ-সভাপতি পদে দুজনের বিপরীতে তারা একজন প্রার্থী দেন।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে এই বিজয় নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আইনজীবী সমাজের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার সুস্পষ্ট প্রতিফলন। এই সাফল্যের মধ্য দিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব ও প্রত্যাশা আরও বেড়েছে।
বগুড়ার আইন অঙ্গনের ঐতিহ্য, পেশাগত মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রেখে তারা ঐক্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন– এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল ওহাবের সুযোগ্য নেতৃত্বে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে।
এছাড়াও প্রতিমন্ত্রী জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলকে নির্বাচিত করায় সম্মানিত ভোটারদের ও নির্বাচন পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply