1. admin@bogurapost.com : admin :
৫দিন পর বগুড়ার ১২টি থানা পুলিশের সীমিত পরিসরে কার্যক্রম শুরু  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

৫দিন পর বগুড়ার ১২টি থানা পুলিশের সীমিত পরিসরে কার্যক্রম শুরু 

  • আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৬৯ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ৫ দিন পর জেলার ১২টি থানায়  পুলিশের সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা হয়েছে। শুক্রবার বিকাল থেকে পুলিশ সদস্যরা অভ্যন্তরীণ কাজ করতে দেখা যায়৷ তবে সব থানা পুলিশ বাহিরে টহল দেয়া থেকে বিরত রয়েছে।  জেলার সকল থানায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার জাকির হাসান বিপিএম।
এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর  বিক্ষুব্ধ জনতা গত রোববার ও সোমবার  বগুড়ার বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ সহিংসতায় জেলার মধ্যে বগুড়া সদর ও দুপচাঁচিয়া থানায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ অবস্থায় বন্ধ হয়ে যায় জেলার সকল থানার কার্যক্রম। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে দেশ জুড়ে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পুলিশের বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটি।
সমন্বয় কমিটির দেওয়া ১১ দফা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পুলিশ সদস্যরা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
আব্দুর রউফ বলেন, আমাদের থানা ক্ষতিগ্রস্ত।  এলাকায় খুব বেশি লোকজন নেই। আমরা থানাতে কার্যক্রম শুরু করেছি৷ তবে শুধু মাত্র অভ্যন্তরীণ কার্যক্রম চলমান রয়েছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  সেলিম রেজা  বলেন, আমাদের থানার কার্যক্রম চালু হয়েছে। টহল বাদে সব ধরণের কার্যক্রম চলছে।
ক্ষতিগ্রস্ত হওয়া দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, আমার থানায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা শুরু থেকে থানাতেই আছি। আজ থেকেই খুব সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা হয়েছে। তবে বাইরের কার্যক্রমে এখনও পুলিশ শুরু করেনি।
বগুড়া  সদর থানার পরিদর্শক ফইম উদ্দিন জানান, সহিংসতায় বগুড়া সদর থানায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে সব পুড়ে যাওয়ায় ওই ভবনের বসা অবস্থা নেই। তাই সদর থানার কার্যক্রম পুলিশ সুপার কার্যালয়ের পেছনে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে সীমিত পরিসরে চালু করা হয়েছে।
বগুড়া সদর উপজেলায় দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা বলেন, প্রতিটি থানায় নিরাপত্তা জোরদার করতে সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন। আমরা পুলিশের সাথে আলোচনা মাধ্যমে চেষ্টা করছি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে।
বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান বিপিএম বলেন,  জেলনর ১২টি থানায় কার্যক্রম শুরু করা হয়েছে।  থানার নিরাপত্তায় সেনা সদস্যরাও কাজ করছে। সদর থানা পুরোপুরি পুড়ে যাওয়ায় সেখানে বসার মত কোন পরিবেশ নেই ৷ তাই সদর থানার কার্যক্রম গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে চলছে।
উল্লেখ,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার কারনে ও অনিরাপত্তার জন্য ৫ আগস্ট রোববার বিকেল থেকে জেলার ১২ টি থানার কার্যক্রম বন্ধ ছিল।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews