1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় একসঙ্গে ৪ পুত্রসন্তানের জন্ম, প্রসুতি-নবজাতকরা সুস্থ আছে, চাঞ্চল্যের সৃষ্টি  - BoguraPost
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি বগুড়ায় ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতা শুরু প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার ত্রি বার্ষিক সভা ও কমিটি নির্বাচন প্রথমবারের মতো ভারত থেকে আনা হচ্ছে ইলিশ মাছ সংসদে কিছু করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হয়েছি : বগুড়ায় জামায়াত আমির 

বগুড়ায় একসঙ্গে ৪ পুত্রসন্তানের জন্ম, প্রসুতি-নবজাতকরা সুস্থ আছে, চাঞ্চল্যের সৃষ্টি 

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৭৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জান্নাতি আকতার জুঁই (৩৫) নামের এক নারী। শুক্রবার রাত ১০টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তাদের জন্ম হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিএমএসএম মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ারা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। জান্নাতি দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর গ্রামের সৌদি আরবপ্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন মা ও শিশুরা সুস্থ আছে।
হাসপাতালে জান্নাতির খালা মোসলেমা বেগম জানান, তাঁদের (জান্নাতি) সংসারে ৮ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। শুক্রবার বিকেলে হঠাৎ প্রসব ব্যথা উঠলে জুইকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চারটি পুত্রসন্তান হয়। তিনি বলেন, একসঙ্গে চার সন্তানের খবর শুনে জান্নাতির স্বামী সৌদিপ্রবাসী শরিফুল ইসলাম খুশি হয়েছেন।
ডা. মনোয়ারা খাতুন বলেন, শুক্রবার ওই প্রসূতিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় গর্ভে চারটি সন্তান রয়েছে এবং তাঁদের বয়স ৩২ সপ্তাহ। রোগীর অবস্থা ভালো না থাকায় পাঁচ সপ্তাহ আগেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। চারটি সন্তান ও মা সুস্থ রয়েছেন। নবজাতকদের শিশু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews