1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় তেল ছাড়াই চলছে পরিবেশ বান্ধব মিনিবাস চলাচল করছে, যাত্রীসেবায় নতুন দিগন্ত - BoguraPost
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি বগুড়ায় ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতা শুরু প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার ত্রি বার্ষিক সভা ও কমিটি নির্বাচন প্রথমবারের মতো ভারত থেকে আনা হচ্ছে ইলিশ মাছ সংসদে কিছু করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হয়েছি : বগুড়ায় জামায়াত আমির 

বগুড়ায় তেল ছাড়াই চলছে পরিবেশ বান্ধব মিনিবাস চলাচল করছে, যাত্রীসেবায় নতুন দিগন্ত

  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৮২ বার
নিজস্ব প্রতিবেদক
তেল ও মবিল ছাড়াই বগুড়ার নন্দীগ্রামের রাস্তায় চলছে ব্যটারি চালিত পরিবেশ বান্ধব ছোট আকারের মিনিবাস। গাড়িটি চারচাকার হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা অনেক কম বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা। এতে যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করতে পারছেন। শুক্রবার সকালে নন্দীগ্রাম-দাসগ্রাম রাস্তায় এই মিনিবাস দেখা যায়। এ যেন যাত্রীসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হল।
সরেজমিনে দেখা গেছে, ১২সিটের এই মিনিবাসটিতে যাত্রী বসার জন্য ১১টি ও ডাইভারের জন্য রয়েছে একটি সিট। গাড়িতে উঠানামার জন্য রয়েছে পাঁচটি আলাদা আলাদা গেট। আলো-বাতাস চলাচলের জন্য জানালার ব্যবস্থাও রাখা হয়েছে ওই গাড়িতে। গাড়ির সিটগুলো বেশ আরামদায়ক। এজন্য যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করতে পারছেন।
ছোট আকারের মিনিবাসে যাতায়াত করা যাত্রী সাব্বির হোসেন বলেন, আমি এরকম ছোট মিনিবাস কোথাও দেখিনি। এই গাড়ি চলার সময় কোন শব্দ নাই। গাড়িতে বসার সিটিগুলো খুব ভালো। যাতায়াতের জন্য এই মিনিবাস অনেক আরামদায়ক।
গাড়ির চালক ও মালিক আবু মুছা জানান, নন্দীগ্রামে আমিই প্রথম ছোট মিনিবাস এনেছি। এই গাড়ি বানিয়ে নিতে আমার ৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। ঠিকমতো গাড়ি চালালে প্রতিদিন দেড় হাজার টাকার বেশি ভাড়া মারা যায়। একবার ব্যটারিতে চার্জ দিলে ১শ ২০কিলোমিটারের বেশি চলে। ভালো রাস্তা হলে ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে গাড়ি চলে। ব্যটারিতে চার্জ দিতে ৪০ থেকে ৫০ টাকার বিদ্যুৎ লাগে। এ গাড়ি দেখতে অনেকেই আসছে।
নন্দীগ্রামের বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও নন্দীগ্রাম উপজেলা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মাহাবুবুর রহমান বলেন, এটি একটি ভাল উদ্যোগ। সরকার যদি ব্যাটারী চালিত পরিবহনে সহযোগিতা করে, তাহলে এটি ভবিষ্যতের পরিবহনের একটি মডেল হতে পারে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews