1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্ণামেন্টের পর্দা উঠছে কাল রোববার  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্ণামেন্টের পর্দা উঠছে কাল রোববার 

  • আপডেট সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার
নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত জিয়া ক্রিকেট টুর্ণামেন্টের পর্দা উঠছে কাল রোববার । বেলা সাড়ে ১১টায় শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল ও তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।
এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের একজন প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন। উদ্বোধনী খেলায় সবুজ দল ও লাল অংশ গ্রহন করবে। শনিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু জানান, সারাদেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্ণামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মাঝে জিয়া ক্রিকেট টুর্ণামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল, টুর্ণামেন্টের উপদেষ্টা মীর শাহে আলম, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সবুজ দলের টীম লিডার শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও লাল দলের টীম লিডার রেজাউল করিম বাদশা রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলার বিএনপির সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশারসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews