1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বৃষ্টি উপেক্ষা করে অর্ধ দিবস শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারসেল নিক্ষেপ  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বৃষ্টি উপেক্ষা করে অর্ধ দিবস শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারসেল নিক্ষেপ 

  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২০২ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় দিনভর মষুলধারে বৃষ্টি উপেক্ষা করে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ সমাবেশ করেছে। সাতমাথায় আসার পথে আদালত চত্বরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শনিবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ বিক্ষোভ সমাবেশ করেছে। এতে দীপ্ত টিভির রিপোর্টার এস এম আবু সাঈদ ও যমুনা টিভির ক্যামেরাম্যান আহত হয়েছে।
বিকেল ৩ টার আগে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহরের সাতমাথায় প্রবেশ করে। এ বিক্ষোভ সমাবেশে বিকেল ৪ টার দিকে পুলিশ প্লাজা দিক থেকে জিলা স্কুল গেটের দবকে পর পর কয়েকটি টিয়ারসেল নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা দিক বিদ ছুটাছুটি করে। এতে কিছু আন্দোলনকারীরা আহত হয়ে পড়ে। পরে আন্দোলনকারীরা কাগজে আগুন জ্বালিয়ে টিয়ারসেলের ধোয়া নিবারণ করে। তারপরও আন্দোলনকারীরা বিভিন্ন শ্লোগানে উত্তপ্ত পরিস্থিতি। আজকের সমাবেশে সাতমাথায় এবং তার সাত রাস্তায় কানায় কানায় পুর্ণ হয়ে ছিল আন্দোলনকারীদের উপস্থিতিতে। কিছু আন্দোলনকারী সাতমাথায় আসরের নামাজ জামায়াত করে আদায় করে। এ আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দিয়েছে তাদের অভিভাবক ও অসাধারণ জনতা এবং  শিশুরাও ।
দুপুর তিনটায় শহরের সাতমাথায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থী বিক্ষোভে অংশ নে য়। শহরের থানা রোড,  নবাববাড়ি সড়ক সহ বিভিন্ন সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মিছিলে তারা কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় বিচার দাবি করে। এসময় মুক্তিযোদ্ধা সংসদের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে।
আন্দোলনকারিদের অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশে অযাথা পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
তবে, এব্যাপারে বগুড়া জেলা পুলিশের দায়িত্ব শীল কর্মকর্তারা মোবাইল ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews