1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় যুবদল নেতার নেতৃত্বে চালক অপহরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগ: গ্রেপ্তার ৩ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় যুবদল নেতার নেতৃত্বে চালক অপহরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগ: গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৫১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় অপহৃত ট্রাকচালককে উদ্ধার অভিযানে পুলিশ সদস্যদের ওপর যুবদলের নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ২০ নম্বর ওয়ার্ডের নারুলী পুলিশ ফাঁড়ি সংলগ্ন ধাওয়াপাড়া এলাকায় পুলিশের ওপর হামলা হয়।

হামলায় বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব গুরুতর আহত হয়েছেন। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলায় নেতৃত্ব দেওয়া বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নূর আলম মণ্ডল (সুইট) ও তাঁর দুই সহযোগীকে আজ ভোরে সোনাতলা উপজেলার যমুনা নদীর দুর্গম চর থেকে গ্রেপ্তার করা হয়েছে। নূর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নারুলী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক নাজমুল হক বলেন, সারিয়াকান্দি থেকে শহরে বালু সরবরাহ করতে আসা একটি ট্রাক থামিয়ে চালককে অস্ত্রের মুখে অপহরণ করেন নূর আলম ও তাঁর সহযোগীরা। এরপর তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ট্রাকটি ধাওয়াপাড়া এলাকায় রাখা হয়। পরে বালু নামিয়ে ট্রাকটি খালি অবস্থায় একটি স মিলের পাশে রাখা হয়।

অভিযোগ পেয়ে রাতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে। তখন অপহরণকারী দলের সদস্যরা চাবি ও চালককে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করলে নূর আলমের নেতৃত্বে একদল লোক হামলা করেন। তাঁদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব গুরুতর আহত হন।

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে নূর আলম মণ্ডলকে ইতিমধ্যে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক ও মিডিয়া ) সুমন রঞ্জন সরকার জানান, ট্রাক চালক অপহরণ ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে রাতেই অভিযান চালানো হয়। সোনাতলা উপজেলার যমুনা নদীর দুর্গম চর থেকে মূল হোতা নূর আলম ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে আলাদা দুটি মামলা দায়ের করা হবে। এরপর গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews