1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় রাকাব’র শাখা ব্যবস্থাপকদের পারফরম্যান্স পর্যালোচনা ও মতবিনিময় - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় রাকাব’র শাখা ব্যবস্থাপকদের পারফরম্যান্স পর্যালোচনা ও মতবিনিময়

  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৩১ বার

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বগুড়ার বনানীস্থ গাক ভবন মিলনায়তনে পারফরম্যান্স পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাকাব বগুড়া উত্তর জোনের ব্যবস্থাপক মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব ব্যবস্থাপনা পরিচালক নিরন্জন চন্দ্র দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন রাকাব উপব্যবস্থাপনা পরিচালক আঃ রহিম, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম ও তাজ উদদীন আহমমদ, বগুড়া দক্ষিণ জোনের ব্যবস্থাপক শাহীনুর ইসলাম।

সভা শেষে প্রধান অতিথি কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরন করেন। উক্ত সভায় রাকাব বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের আওতাধীন ৩৬টি শাখার শাখা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তারা অংশ নেন।

পরে একই স্থানে ব্যাংকের গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক নিরন্জন চন্দ্র দেবনাথ। তিনি ব্যাংকের অগ্রগতির জন্য শাখা ব্যবস্থাপকদের নিদের্শ দেন এবং গ্রাহকদের নিকট সহযোগিতা কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews