1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় পরকীয়ার জেরে ব্যবসায়ী স্বামীকে হত্যা, স্ত্রী ও প্রেমিক গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় পরকীয়ার জেরে ব্যবসায়ী স্বামীকে হত্যা, স্ত্রী ও প্রেমিক গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার

নিজস্ব প্রতিবেদক 

​বগুড়ার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী গ্রামে চাঞ্চল্যকর বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়া সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে স্বামীকে হত্যার অভিযোগে জহুরুল ইসলামের স্ত্রী শামীমা বেগম এবং তার কথিত পরকীয়া প্রেমিক বিপুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনেই হত্যার দায় স্বীকার করেছেন।
​পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হত্যার দিন রাতে জহুরুল ইসলামের স্ত্রী শামীমা বেগম খাবারের সাথে মিশিয়ে স্বামীকে প্রায় ১৫টি ঘুমের ঔষধ সেবন করান। বিপুল পরিমাণ ঘুমের ঔষধ খাওয়ার ফলে জহুরুল ইসলাম পুরোপুরি অচেতন হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন।

​স্বামী সম্পূর্ণভাবে অচেতন হয়ে গেলে গভীর রাতে শামীমার প্রেমিক বিপুল বাড়িতে প্রবেশ করেন। এরপর বিপুল অচেতন জহুরুলকে কাঁধে করে বাড়ি থেকে গ্রামের মাঠের দিকে নিয়ে যান। সেখানে স্ত্রী শামীমা এবং প্রেমিক বিপুল দুজনে মিলে তাকে হত্যা নিশ্চিত করেন। হত্যার পর মৃতদেহ দ্রুত একটি ধানক্ষেতে ফেলে রেখে তারা পালিয়ে যান।
​ এমন একজন নারীর জঘন্যতম অপরাধের কথা জানতে পেরে পুরো হাজরাদিঘী গ্রামের বাসিন্দারা চরম হতবাক ও স্তম্ভিত। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews