নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ট্রাফিক সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের খোকন পার্কে বেলুন উড়িয়ে দিয়ে সপ্তাহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জেদান আল মুসা, হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের পুলিশ সুপার শহিদ উল্লাহ, স্থানীয় সরকারের উপ পরিচালক মাসুদ আলী বেগ, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা জামায়াতের আমীর আব্দুল হক, শহর জামায়াতে আমীর আবিদুর রহমান সোহেল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি তৌহিদুল আলম মামুন, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ ও ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান প্রমুখ।
পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে খোকন পার্কে এসে শেষ হয়। সাতমাথায় সচেতনার জন্য চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply