নিজস্ব প্রতিবেদক
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রবিবার দুপুর দেড়টায় শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে তার নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়ন সংগ্রহ করেন।
অন্যদিকে,বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তাঁর মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলটির ৫জন সিনিয়র সদস্য স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন উত্তোলন শেষে বেগম খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোট আমরা তাকে উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
মনোনয়ন উত্তোলনের সময় সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, খাদেমুল ইসলাম খাদেম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারেক রহমানের মন্নোনয়ন সংগ্রহ করে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা সাংবাদিকদের জানান, বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থীতার জন্যই মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৫ ডিসেম্বর দেশে এলেও তারেক রহমানের পক্ষে হয়তো বগুড়ায় এসে মনোনয়ন ফরম জমা দেওয়া সম্ভব হবে না। তাঁর পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ মনোনয়ন ফরম জমা দিবেন। তবে দেশে এলে তিনি বগুড়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply