1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়া জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডাকাত সদস্যদের হেফাজতে থাকা শর্টগানের ৪টি গুলি, হাসুয়া, তালাকাটার যন্ত্র, লোহার পাইপ উদ্ধার ও একটি ট্রাক আটক করা হয়। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে নারায়নগঞ্জ এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালি জেলার ফকিরহাট এলাকার ইউসুফ (৪৮) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার মোদাচ্ছের (২৩)। পুলিশ বলছে তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়া সদর থানায় প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এসব তথ্য জানান।জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাত প্রায় ২টার সময় বগুড়া শহরের কালিতলা এলাকার এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউজ ও বগুড়া সিএনজি ফিলিং স্টেশন কার্যালয়ে ডাকাতদল হানা দেয়।
ডাকাতদল বগুড়া সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউজে কর্মরত গার্ড কর্মচারীদেরকে হাত, পা, মুখ বেধে মারপিট করে অস্ত্রেরমুখে নগদ ৪৩ হাজার ৩৮২ টাকা, তুর্কীর তৈরি একটি বারবোর শটগান, শর্টগানের ১০ রাউন্ড কার্তুজ (লেডবল) লুট করে নিয়ে যায়। খবর পেয়ে নৈশ্যকালিন টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল কৌশলে ট্রাকে করে পালিয়ে যায়। এরপর পুলিশ সদস্যরা ট্রাকের পেছনে ধাওয়া করে। পরে ট্রাকটি বগুড়া শহরের বনানী মোড় হয়ে মহাস্থানগড়ের দিকে পালিয়ে যেতে থাকে। পুলিশ পিছু ধাওয়া করে বগুড়া-রংপুর সড়কের বাঘোপাড়া এলাকায় পৌঁছালে পুলিশের গাড়িতে হামলা করে ডাকাতদল। এসময় পুলিশ সদস্যরা শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়লে ট্রাক থামিয়ে ডাকাতদল মহাসড়কের পাশের জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়।
ডাকাতদলের ফেলে যাওয়া ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ৩টি মোবাইল ফোন, চার রাউন্ড গুলি, তালা কাটার যন্ত্র, গ্যাস কাটারসহ সিলিন্ডার, চারটি ধারালো হাসুয়া, রড ৩টি, একটি প্লাস উদ্ধার করা হয়। এঘটনায় ওই দিনই মোঃ শাহ আলম (৫২) বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন ডাকাতের বিরুদ্ধে বগুড়া সদর থানার মামলা দায়ের করেন। বিভিন্ন তথ্য উপাত্ত ব্যবহার করে পুলিশ বুধবার নারায়নগঞ্জ জেলা থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে।বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর বলেন, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews