1. admin@bogurapost.com : admin :
ইসি পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে: সিইসি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইসি পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে: সিইসি

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক। এই লক্ষ্য থেকেই আমরা স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও শিথিল করেছি। নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে টানা নয়দিনের আপিল শুনানি শেষে এ কথা বলেন তিনি।

শুনানি শেষে সিইসি বলেন, অনেকেই হয়তো আমাদের সমালোচনা করতে পারেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টি আমরা কীভাবে ছেড়ে দিয়েছি, তা আপনারা দেখেছেন। কারণ, আমরা চাই নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক। তবে আপনাদের (প্রার্থী ও সংশ্লিষ্টদের) সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।

তিনি বলেন, আমি আমার এবং আমার টিমের পক্ষ থেকে আশ্বস্ত করতে পারি- কোনো পক্ষপাতিত্ব করে আমরা কোনো জাজমেন্ট দেইনি। অনেক বিচার-বিবেচনা এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সঠিক সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করেছি।

শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে নাসির উদ্দিন বলেন, আপনারা যেভাবে কোয়ারি করেছেন এবং জবাব দিয়েছেন, আমি দেখে অভিভূত। আমাদের আলেম-ওলামারা একে ‘বাহাস’ বলেন। আপনাদের এই ধৈর্যশীল আচরণের জন্য ইসির পক্ষ থেকে মোবারকবাদ জানাই।

তিনি আরো বলেন, আপনারা সকাল থেকে রাত পর্যন্ত ধৈর্য ধরে বসেছিলেন, অনেকে আমাদের আগেও এসেছেন। আপনাদের এই সহযোগিতার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, যেসব ঋণ খেলাপিকে আমরা ছাড় দিয়েছি, তা কিছুটা মনে কষ্ট নিয়েই দিয়েছি। শুধুমাত্র আইন তাদের পারমিট (অনুমতি) করেছে বিধায় আমরা তাদের প্রার্থিতা বৈধ করতে বাধ্য হয়েছি।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews