1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শতবর্ষি ভোটার সিরাতুন বেওয়া, দীর্ঘদিন পর জাতীয় নির্বাচনে ভোট দিলেন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় শতবর্ষি ভোটার সিরাতুন বেওয়া, দীর্ঘদিন পর জাতীয় নির্বাচনে ভোট দিলেন

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬১ বার

নিজস্ব প্রতিবেদক

শতবর্ষি ভোটার সিরাতুন বেওয়া(১০১), বগুড়া -৭ আসনের গাবতলী উপজেলার জামির বাড়ীয়া খোদেজা হামিদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে তিনি তার ভোট অধিকার প্রদান করেছেন। দীর্ঘদিন পর তিনি ভোট দিতে ভ্যানে চড়ে ছেলের সহযোগিতায় ভোট দিতে এসেছিলন সিরাতুন বেওয়া। তিনি গত ২০০৮ সালে জাতীয় নির্বাচনের ভোট দিয়েছিলেন। তারপর পছন্দের প্রার্থী না থাকায় তিনি ভোট দিতে আসেননি।

সুরাতন বেওয়া বগুড়া জেলার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়ীয়া দক্ষিণ পাড়ার লয়জুল্লাহ প্রামানিকের স্ত্রী। স্বামী ৩৫ বছর আগে মারা গেছেন। সুরাতন বেওয়ার ৪ ছেলে, ৩ মেয়ে। বড় ছেলে দুলু মিয়া তার ৪ মেয়েকে বিয়ে দিয়ে নাতি পুতি হয়েছে। সুরাতন বেওয়া বড় মেয়ে তার ছেলে মেয়েকে বিয়ে দিয়ে একাধিক নাতিপুতি হয়েছে। সুরাতন বেওয়া তার অনেক নাতিপুতি হয়েছে। তিনি ১৯২৫ সালে জন্ম গ্রহন করেছিলেন। তার কেন্দ্রে ভোটার নং ৫৭৭।

সুরাতন বেওয়া জানান, বয়স ১ শত পার হয়ে গেছে, কোমর পড়ে যাওয়ার একা একা চলাফেরা করতে পারি না। তাই ছেলের সাথে ভ্যান যোগে ভোট দিতে কেন্দ্রে এসেছি। আনসার সদস্য ও পোলিং এজেন্টের সহযোগিতায় ভোট দিলাম। পছন্দের প্রার্থী না থাকায় গত ২০০৮ সালের পর কোন জাতীয় নির্বাচনের ভোট দেয়নি। শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দিয়েছি।

কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য রঞ্জু মিয়া জানান, সুরাতন বেওয়া খুবই বয়স্ক ভোটার হওয়ায় তাকে ভ্যান নেমে নিয়ে তার নিধারিত ভোট কক্ষে পৌঁছে দিয়ে আছি। তারপর কক্ষে অবস্থান রত মহিলা পোলিং এজেন্টের সহযোগিতায় তিনি তার ভোট প্রদান করেন।

প্রিজাইটিং অফিসার মিজানুর রহমান জানান, এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩০১৭। এ ভোটারদের মধ্যে সুরাতন বেওয়া সবচেয়ে বয়স্ক ভোটার। তিনি ছেলের সাথে ভ্যানে চড়ে কেন্দ্রে এসেছিলেন। আনসার সদস্য ও মহিলা পোলিং এজেন্টের সহযোগিতায় তার ভোটাধিকার প্রদান করে বাড়িতে ফিরে যান। এ কেন্দ্রে মোট ২১ শত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews