1. admin@bogurapost.com : admin :
বগুড়ার উপজেলা চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রি হলেন মীর শাহে আলম - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার উপজেলা চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রি হলেন মীর শাহে আলম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৩৫ বছর পর আবারও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেলেন বগুড়া জেলা। বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে শপথ নিলেন।

এর আগে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। তার এই শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বগুড়া ও শিবগঞ্জ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।

মীর শাহে আলম বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতিতে আসার আগে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। স্থানীয় রাজনীতিতে একজন দক্ষ সংগঠক ও তৃণমূলভিত্তিক নেতা হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

বগুড়ার রাজনৈতিক ইতিহাসে মন্ত্রিত্বের সুযোগ খুব বেশি আসেনি। সবশেষ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে জেলার আর কোনো প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পাননি। ৩৫ বছর পর মীর শাহে আলমের এই অর্জনে বগুড়ার সব স্তরের মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews