1. admin@bogurapost.com : admin :
শরীয়তপুরের সন্ধ্যায় দেবরের ‘আত্মহত্যা’, সকালে ভাবির - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শরীয়তপুরের সন্ধ্যায় দেবরের ‘আত্মহত্যা’, সকালে ভাবির

  • আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১২ বার

শরীয়তপুর প্রতিনিধি

 

শরীয়তপুরের ভেদরগঞ্জে দেবরের ‘আত্মহত্যার’ ২৪ ঘণ্টা না পেরোতেই চাচাতো ভাবির ‘আত্মহত্যার’ ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের জেরেই এ ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে কানাঘুষা চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য মহিষার এলাকার বাসিন্দা মিল্টন মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের প্রেমের সম্পর্ক নিয়ে কয়েক মাস আগে এলাকায় আলোচনা শুরু হয়। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে উত্তেজনা তৈরি হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইফতার শেষে ঢাকার মোহাম্মদপুরে নিজ কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক।

এদিকে মিল্টনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মধ্য মহিষা এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এলিনা আক্তার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, মিল্টন সাত মাস আগে লিবিয়া থেকে দেশে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ শুরু করেন। হঠাৎ তার আত্মহত্যার খবর পাওয়ার পরদিনই এলিনার মৃত্যুর সংবাদ এলাকায় শোক ও বিস্ময়ের সৃষ্টি করেছে।

তাদের আত্মীয় আব্দুল খালেক মাদবর বলেন, দুজনের সম্পর্ক নিয়ে পরিবার আগে থেকেই অবগত ছিল। বিষয়টি নিয়ে পারিবারিক অশান্তি চলছিল।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আত্মহত্যার ঘটনায় হাসপাতালে একজনকে আনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews