বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলায় নৌ বাহিনীর গাড়ির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের গুনাইব্রিজ নাম স্থানে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস মোংলা-খুলনা মহাসড়কের গুনাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে পাঠায়।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে তারা অন্তত ১৪-১৫ জন মিলে ওই মাইক্রোবাসে করে একটি বিয়ের প্রোগ্রাম শেষে মোংলা ফিরছিলেন বলে জানা গেছে।
কাটাখালি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাফর আহমেদ জানান, রামপাল উপজেলার গুনাইব্রিজ নামক স্থানে মোংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি নৌবাহিনী বাসের সাথে মোংলাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের খবর পেয়েছি গুরুতর আহত পাঁচ-ছয় জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply