1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ঈদের জামাত কখন কোথায় হবে - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ঈদের জামাত কখন কোথায় হবে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৩৮ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী এই ঈদ জামাতের ইমামতি করবেন।

বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মাওলানা আব্দুল কাদের। কেন্দ্রীয় ঈদগাহে নারীদের নামাজ পড়ার বিশেষ ব্যবস্থা থাকবে। শহর এবং শহরের বাইরের ঈদ মাঠগুলো নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে। গত দুই দিন আগে থেকেই শহরের ঈদ মাঠগুলোতে প্যান্ডেল এবং গেট স্থাপনের কাজ শুরু হয়েছে।

এছাড়াও সকাল ৭টায় জামিল মাদরাসায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আর আলতাফুন্নেছা খেলার মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় যেসব ঈদগাহে ঈদের জামাত হবে : সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) ঈদগাহ।

সকাল পৌনে ৮টায় যেসব ঈদগাহে ঈদের জামাত হবে : কাটনারপাড়া ঈদগাহ, মালগ্রাম-ছিলিমপুর ঈদগাহ, ফুলবাড়ি উত্তর ও মধ্যপাড়া গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহ, মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহ। সকাল সোয়া ৮টায় যেসব ঈদগাহে ঈদের জামাত হবে। এছাড়াও  শ্যামবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ও বৃন্দাবনপাড়া ঈদগাহ।

সকাল সাড়ে ৮টায় যেসব ঈদগাহে ঈদের জামাত হবে : বাইতুস ছালাম জামে মসজিদমসংলগ্ন ঈদগাহ, করনেশন ইন্সটিটিউশন মাঠ, ইসলামপুর-হরিগাড়ি ঈদগাহ।

বগুড়া জেলা জমঈয়তে আহলে হাদীসের ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় বগুড়া জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এই জামায়াতে নারীরাও অংশ নিতে পারবেন।

শাজাহানপুরে বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজের জামায়াত সকাল সাড়ে ৭টায় বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ঈদগাহে, সকাল ৮টায় শাজাহানপুর উপজেলা মডেল মসজিদ, সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠ, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ এবং দক্ষিণ বেজোড়া পশ্চিমপাড়া ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে।

ঈদের দিনে মুষলধারে বৃষ্টি হলে সংশ্লিষ্ট এলাকার বড় মসজিদগুলোতে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews