1. admin@bogurapost.com : admin :
সিয়াম সাধনার পর আনন্দের ঈদ আজ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সিয়াম সাধনার পর আনন্দের ঈদ আজ

  • আপডেট সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ত্যাগের মহিমায় উৎসবের আমেজে আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এক মাসের সিয়াম সাধনা শেষে শনিবার (২১ মার্চ) সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিকল্প জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে দেশবাসীর সঙ্গে ঈদ জামাতে শরিক হবেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে।

ঈদকে ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ ও আশপাশের এলাকায় সিসিটিভি নজরদারি, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা ও ‘ঈদ মোবারক’ ব্যানারে সেজেছে নগরী। টানা সরকারি ছুটি চলছে, পাশাপাশি হাসপাতাল, কারাগার ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে উন্নত খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিশু পার্ক, জাদুঘর ও দর্শনীয় স্থানগুলোতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews