1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শিবগঞ্জে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার শিবগঞ্জে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু 

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শিবগঞ্জ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ননদ- ভাবীর চুলোচুলিতে ভাবী মোমেনা বেগমের (৬৮) মৃত্যু হয়েছে। রবিবার(৫ এপ্রিল) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 মোমেনা বেগম(৬৮)ওই এলাকার বাবু মিয়ার স্ত্রী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার শেফালী বেগমের পরিবারের সঙ্গে ননদ জোলেখা ও তার স্বামী বেলাল হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে  বিরোধের জেরে ননদ- ভাবীর মধ্যে চুলোচুলি  শুরু হয়। এ সময় ননদ জোলেখা ধাক্কা দিয়ে তার ভাবী মোমেনা বেগমকে মাটিতে ফেলে দেয় । এতে ঘটনাস্থলেই মোমেনা বেগমের মৃত্যু হয়। এঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
 শিবগঞ্জ থানর ওসি শাহীনুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews