1. admin@bogurapost.com : admin :
বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৫ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকাল ৫টায় শহরের টিটু মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি ও জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট নাজমুল হুদা পপন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাবেক বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সরকার মুকুল এবং সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনসুর রহমান, সোনা দাস, গোলাম কিবরিয়া বাহার আরো উপস্থিত ছিলেন বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে ফল ব্যবসার উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং শুভেচ্ছা জানানো হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews