নিজস্ব প্রতিবেদক
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক নতুন এর শোকবার্তা।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর মাতা বেগম জেবুন্নেছা আজ বুধবার (৬ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বেগম জেবুন্নেছা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক নতুন।
আজ এক শোকবার্তায় মোঃ এনামুল হক নতুন বলেন, “বেগম জেবুন্নেছা’র মৃত্যুতে তাঁর শোকবিহব্বল পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন নীতিপরায়ণ। মরহুমা বেগম জেবুন্নেছা একজন আদর্শ মহিলা হিসেবে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন।
দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব এবং শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
মোঃ এনামুল হক নতুন শোকবার্তায় বেগম জেবুন্নেছা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply