1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮২ বার

শেরপুর( বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (১৩জুন) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে এই ঝটিকা বিক্ষোভ মিছিল করেন তারা। পরে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর মুহুর্তের মধ্যে এটি ভাইরালও হয়। পাশাপাশি এনিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে পুলিশের দাবি, মিছিলের কোনো তথ্য নেই তাদের কাছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সাংসদ আলহাজ¦ হাবিবর রহমানের পুত্র ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি গালিব সরকারের সরকারে নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপজেলার ভবানীপুর ইউনয়নের ইটালী নামক স্থানে মহাসড়কে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-পেস্টুন নিয়ে অংশগ্রহনকারী নেতাকর্মীরা নানা শ্লোগান দেন। এরমধ্যে উল্লেখযোগ্য শ্লোগান ছিল “এই মুহুর্তে দরকার, শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সিএনজিচালিত অটোরিকশা যোগে একদল যুবক হঠাৎ তাদের ইটালী বাজার নাম স্থানে এসে ব্যানার-পেস্টুন বের করে ঝটিকা মিছিল শুরু করেন। কিছুক্ষণ মিছিল করে তারা পুনরায় অটোরিকশা যোগে শেরপুর শহরের দিকে চলে যান বলে জানান তারা। বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, বিক্ষোভ মিছিলের কোনো তথ্য তাদের কাছে নেই। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ি অপরাধীদের ধরতে পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করেছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews