1. admin@bogurapost.com : admin :
সমাজ থেকে মাদক নির্মূলে সবাই একসঙ্গে কাজ করতে হবে -এরুলিয়ায় বগুড়া ফুটবল একাডেমির মাদক বিরোধী আলোচনা সভায় এসপি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সমাজ থেকে মাদক নির্মূলে সবাই একসঙ্গে কাজ করতে হবে -এরুলিয়ায় বগুড়া ফুটবল একাডেমির মাদক বিরোধী আলোচনা সভায় এসপি

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৩৯ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেছেন, সমাজ থেকে সকল প্রকার মাদক নির্মূল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুরু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা মাদক নির্মূল করতে পারবে না। আপনারা যারা এ সমাজে বসবাস করেন তাদেরকে আরও সচেতন হতে হবে। সমাজের কে কোথায় মাদক বিক্রি করে বা কে খায় তাদেরকে শনাক্ত করে প্রথমে নিজেরা মাদক বিক্রিতা ও সেবনকারীকে নিষেধ করবেন। তাতে কাজ না হলে থানা পুলিশকে খবর দেবেন আমরা মাদকের সাথে জড়িতদের কে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি রোববার বিকেলে
বগুড়া ফুটবল একাডেমি আয়োজিত ‘মাদক নির্মূলে জনসচেতন বৃদ্ধির লক্ষ্যে ‘সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

বগুড়া ফুটবল একাডেমির সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,  মাদক দ্রব্য অধিদপ্তরের বগুড়া উপ পরিচালক জিল্লুর রহমান। আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন, জয়পুর হাট অতিরিক্ত জেলা জজ বিকাশ বসাক,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আলী, ইউপি শাহাকুল ইসলাম। অনেদের মধ্যে বক্তব্য রাখেন, এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধানন শিক্ষক গোলাম মোস্তফা, মহিলা সদস্যা বকুল বেগম, ৮ নংওয়ার্ড সদস্য

নুরে আলম প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews