নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ছিনতাইকারীদের নৃশংসতায় প্রাণ গেল এক সিএনজি চালকের। যাত্রী সেজে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে তার সিএনজিটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ জুন) রাতে জেলার সারিয়াকান্দী উপজেলার কামালপুর ইউনিয়নের হাওড়াখালি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান (৪০) গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মান্নান রাতে বগুড়া শহর থেকে যাত্রী নিয়ে সারিয়াকান্দীর উদ্দেশ্যে রওনা দেন। পথে হাওড়াখালি এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে রাস্তার পাশে তার মরদেহ ফেলে রেখে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সাধারণ মানুষের জান ও মাল নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply