1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে মেয়ের জন্মদিনেই মায়ের মৃত্যু - BoguraPost
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে মেয়ের জন্মদিনেই মায়ের মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বগুড়ার শেরপুরে মেয়ের জন্মদিনেই মায়ের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৫১ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ার শেরপুর পৌর শহরের গোসাইপাড়ার বাসিন্দা স্বাক্ষর সরকার। তিন বছর আগে জেলার ধুনট উপজেলার মুক্তি সরকারকে বিয়ে করে সুখের সংসার শুরু করেছিলেন তিনি।
গত বছরের ৬ আগস্ট স্বাক্ষর ও মুক্তি সরকার দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান ধারামনি। ছোট্ট শিশুটির আগমনে পরিবারজুড়ে নেমে এসেছিল আনন্দের আবহ। তবে সেই সুখ দীর্ঘস্থায়ী হয়নি।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ জুন মাত্র ১১ মাস বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যায় ধারামনি। এরপর থেকেই মেয়েকে হারানোর শোক যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলেন না মুক্তি সরকার। ১১ মাস বয়সে ছোট্ট সন্তান ধারামনির মৃত্যু তাকে ভেতর থেকে কুঁড়েকুঁড়ে খাচ্ছিল।

স্বজনরা জানান, একমাত্র সন্তানকে হারানোর পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন মুক্তি সরকার। মেয়ের স্মৃতি আঁকড়ে দিন কাটছিল তার। বৃহস্পতিবার ছিল ধারামনির জন্মদিন। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) কন্যার মৃত্যুর ৩৭ দিন পর সেই কন্যার জন্মদিনে মেয়ের কথা বারবার মনে করে মুক্তি সরকার বিমর্ষ ছিলেন।

এরপর হঠাৎ স্ট্রোক করলে তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। একমাত্র সন্তান হারানোর শোকেই মায়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews